ভারতে আটকেপড়া তিন নারীসহ ১১ বাংলাদেশি দেশে ফিরেছেন

- Advertisement -


করোনার মহামারিতে ভারতে আটকেপড়া তিন নারীসহ ১১ বাংলাদেশি নাগরিক চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। আজ সোমবার সন্ধ্যায় তারা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেন।

দেশে পৌঁছানোর পর করোনা পরীক্ষা ও বিজিবির অভিবাসন এবং শুল্ক বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে রাত পৌনে ৯টায় মাইক্রোবাসযোগে তাদের চুয়াডাঙ্গা শহরের ভিমরুল্লাহ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়। এখানে প্রত্যেককে নিজ খরচে অবস্থান করতে হবে।

এদিকে, এই ১১ বাংলাদেশির এন্টিজেন টেস্টে সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিদর্শক মো. জামাত আলী।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামসহ কোভিড-১৯ কমিটির সদস্যরা চেকপোস্টের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তারা জানান, দর্শনা চেকপোস্ট দিয়ে তিন শতাধিক পাসপোর্টধারী যাত্রী দেশে প্রবেশের কথা রয়েছে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...