ধর্ষণ: কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত তরুণীকে ধর্ষণের অভিযোগে পুলিশের এএসআই গ্রেফতার

- Advertisement -
প্রতীকী ছবি

ভারত থেকে ফিরে আসার পর কোয়ারেন্টিনে থাকা একজন তরুণীকে খুলনার একটি আইসোলেশন কেন্দ্রে ধর্ষণের অভিযোগে পুলিশের একজন সহকারী সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে খুলনা নগর পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এডিসি মোহাম্মদ জাহাঙ্গীর জানিয়েছেন এ মাসের ১৩ তারিখ যশোরের বেনাপোল হয়ে বাংলাদেশে ফেরেন ভারতে আটকে পড়া এই তরুণী।

ফেরার পর সেদিনই পাশের জেলায় খুলনা শহরের একটি আইসোলেশন কেন্দ্রে তাকে সরকারের নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়।

সেখানে ১৩ তারিখেই ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে তরুণী অভিযোগ করেছেন।

মোহাম্মদ জাহাঙ্গীর জানিয়েছেন, তরুণীর অভিযোগ অনুযায়ী ১৩ তারিখ এই আইসোলেশন কেন্দ্রে পাহারার দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর তাকে ধর্ষণ করেছেন।

এই অভিযোগে তরুণী নিজেই বাদী হয়ে সদর থানায় আজ মামলা করেন।

সেই মামলায় অভিযুক্ত সহকারী সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ।

এই ঘটনায় তাকে ইতোমধ্যে‌ই পুলিশ বিভাগ থেকে সাসপেন্ড করা হয়েছে বলে মোহাম্মদ জাহাঙ্গীর জানিয়েছেন।

বাংলাদেশে এমাসের ৮ তারিখ প্রথম করোনাভাইরাসের অতিমাত্রায় সংক্রমণশীল ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়।

তবে তার আগেই মার্চের ৩০ তারিখ এক প্রজ্ঞাপন জারি করে ভারত ফেরত যাত্রীদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনের নির্দেশনা দেয়া হয়।

এর আগে ভারত ফেরত কয়েকজন ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাদের চিকিৎসার জন্য যশোরের একটি হাসপাতালে রাখা হয়।

হাসপাতাল থেকে এপর্যন্ত কমপক্ষে ১০ জনের পালিয়ে যাওয়ার ঘটনার পর ভারত ফেরত ব্যক্তিদের জন্য পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়।

সূত্র: বিবিসি বাংলা

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...