খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উদযাপন উপলক্ষে সেনাবাহিনীর উপহার সামগ্রী বিতরণ।

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

 

আজ, সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪ তারিখ) বাংলাদেশ সেনাবাহিনীর ৯৭ পদাতিক ব্রিগেড কর্তৃক রুমা সদরের খ্রিষ্টান ধর্মালম্বীদের মাঝে উপহার বিতরণ করা হয়। এ সময়ে মেজর আ ন ম শাকিল নেওয়াজ, এসবিপি, ওএসপি, এসইউপি, পিপিএম, পিএসসি, ব্রিগেড মেজর, সদর দপ্তর ৯৭ পদাতিক ব্রিগেড কর্তৃক সর্বমোট ৩০ জন খ্রিষ্টান ধর্মলম্বীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এছাড়াও, ৪০ জন শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী, খেলনা ও চকলেট বিতরণ করা হয়।

 

উপহার বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন কাজী ইনতিসার সালিম, জিএসও-৩ (অপস), সদর দপ্তর ৯৭ পদাতিক ব্রিগেড, বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি রেভা লালজার লম বম, সাবেক সভাপতি লাল দহ সাং বম, সহ সভাপতি লাললিয়ান সম বম, সহ সভাপতি লাল সাং তন বম এবং বিভিন্ন এলাকার কার্বারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। All Piersy শীতবস্ত্র বিতরণ কালে মেজর শাকিল বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় অন্যান্য অঞ্চলের তুলনায় রাতে অধিক শীত পড়ে।

 

রুমার মত প্রত্যন্ত এলাকায় বসবাসরত জনসাধারণের পাশে থাকার জন্য এই তীব্র শীতে যেন কেউ কষ্টে না থাকে সেই চিন্তা চেতনা থেকে এই ধরণের উদ্যোগে মানবিক সহায়তার মাধ্যমে নিরাপত্তা বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, খ্রিষ্টানদের এই ধর্মীয় উৎসব বড়দিন শান্তি, ভালবাসা এবং সহমর্মিতার বার্তা বহন করে। জনসাধারণের সহায়তা এবং একতা, উন্নয়ন ও সম্প্রীতির পথকে আরও সহজ করবে। সেনাবাহিনী সব সময় দেশের ও মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতে এ কাজের ধারবাহিকতা অব্যাহত থাকবে। উক্ত কর্মসূচি আগামী ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ক্রমন্বায়ে এই ব্রিগেডের আওতাধীন বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে।

 

এইসব প্রত্যন্ত অঞ্চলে সেনাবাহিনী কর্তৃক বড়দিন উৎসবকে সামনে রেখে এই ধরণের সৌহার্দপূর্ণ কার্যক্রমের সকল স্তরের মানুষের মাঝে ইতিবাচক মনোভাব পরিলক্ষিত হয়। এই কার্যক্রমরে ফলে স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা ও কর্তৃজ্ঞতা প্রকাশ করেন।

 

এ ধরনের উদ্যোগ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে স্থানীয় মানুষদের আসন্ন বড় দিনের অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর জন্য গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীর এ ধরণের উদ্যোগকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাগত জানায়।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে ৭০ জন গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,,,

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের উদ্যোগে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।...

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ রাঙ্গামাটি পিসিসিপি শাখার

ডেস্ক রিপোর্টঃ ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে (২৯ অক্টোবর) বুধবার সকালে শহরের...

খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ (প্রসিত খীসা/মূল) এর নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রসঙ্গে

ডেস্ক রিপোর্টঃ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিন (০৩)...

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ডেস্ক রিপোর্টঃ পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা...