বিলাইছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা দুর্গম পাহাড়ে মানবতার অঙ্গীকার

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

 

 

 

 

বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশ রক্ষাতেই নয়, বরং মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমেও এক অবিচল আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে বিলাইছড়ি জোন (৩২ বীর) এর উদ্যোগে আয়োজন করা হলো এক ব্যতিক্রমী চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ কার্যক্রম।

 

 

 

 

রবিবার (১৭ আগস্ট) বিলাইছড়ি জোন আওতাধীন বিলাইছড়ি ইউপি ফুটবল মাঠ এলাকায়, জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুশফিকুর রহমান এর নেতৃত্বে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়। এ সময় মোট ১৮৭ জন দুস্থ মানুষ এই সেবা গ্রহণ করেন।

 

 

 

 

দূর্গম পাহাড়ি অঞ্চলে এই ধরনের সেবামূলক কার্যক্রম নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। চিকিৎসা সেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত এইসব এলাকার মানুষের কাছে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ যেন এক আশার আলো হয়ে এসেছে। সাধারণ মানুষ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এইসব পাহাড়ি অঞ্চলে যখন কেউ আসে না, তখন সেনাবাহিনীই আমাদের পাশে থাকে।”

 

 

 

 

এ বিষয়ে বিলাইছড়ি জোনের পক্ষ হতে বলা হয়, “বিলাইছড়ি জোন তার সর্বোচ্চ প্রচেষ্ঠা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে বদ্ধপরিকর এবং দূর্গম পাহাড়ি এলাকার জনসাধারণের কল্যানার্থে সকল ধরণের কার্যক্রম বিলাইছড়ি জোন সর্বদা পাশে থাকবে। ভবিষ্যতে বিলাইছড়ি জোনের এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়”। বাংলাদেশ সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগ শুধু চিকিৎসা সেবাই নয়, বরং জনগণের মাঝে আস্থা ও বিশ্বাসের বন্ধনকে আরও দৃঢ় করেছে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে ৭০ জন গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,,,

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের উদ্যোগে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।...

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ রাঙ্গামাটি পিসিসিপি শাখার

ডেস্ক রিপোর্টঃ ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে (২৯ অক্টোবর) বুধবার সকালে শহরের...

খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ (প্রসিত খীসা/মূল) এর নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রসঙ্গে

ডেস্ক রিপোর্টঃ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিন (০৩)...

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ডেস্ক রিপোর্টঃ পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা...