রাঙামাটির হাজাছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

 

রাঙামাটি, ২৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার):

 

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রাঙামাটির হাজাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানে একটি গোপন আস্তানার সন্ধান পেলে সেনা টহল দল ঘেরাও করে তল্লাশি শুরু করে। এসময় জেএসএস (মূল) দলের এক সশস্ত্র চাঁদাবাজ, অন্তর চাকমা(৩০), সেনা সদস্যদের লক্ষ্য করে চাপাতি দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করে। সেনাসদস্য দ্রুত প্রতিক্রিয়ায় নিজেকে রক্ষা করে এবং সতর্কতামূলক গুলি ছুঁড়লে তা জেএসএস(মূল) এর সশস্ত্র সন্ত্রাসীর কনুই ছুঁয়ে গিয়ে হালকা আঘাত করে।

 

 

 

 

সেনাবাহিনীর সদস্যগণ দ্রুত ধাওয়া করে তাকে একটি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ১ টি ধারালো চাপাতি, একটি রামদা ও চাঁদা আদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সহ আটক করে এবং তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

 

পরবর্তীতে তাকে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামসহ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

উল্লেখ্য যে, অন্তর চাকমা দীর্ঘদিন ধরে রাংগামাটি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনসাধারণের নিকট থেকে অবৈধভাবে চাঁদা আদায় করত।

 

 

 

 

সেনাবাহিনীর কাজে বাধা প্রদান এবং সেনাসদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টার অপরাধে গ্রেফতারকৃত অন্তর চাকমার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে ৭০ জন গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,,,

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের উদ্যোগে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।...

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ রাঙ্গামাটি পিসিসিপি শাখার

ডেস্ক রিপোর্টঃ ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে (২৯ অক্টোবর) বুধবার সকালে শহরের...

খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ (প্রসিত খীসা/মূল) এর নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রসঙ্গে

ডেস্ক রিপোর্টঃ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিন (০৩)...

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ডেস্ক রিপোর্টঃ পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা...