বিলাইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

 

 

 

 

বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশ রক্ষাতেই নয়, বরং মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রমেও জনগণের এক অবিচল আস্থার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে বিলাইছড়ি জোন (৩২ বীর) এর উদ্যোগে আয়োজিত হলো এক ব্যতিক্রমী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম।

 

 

 

 

মঙ্গলবার (২৬ আগস্ট) বিলাইছড়ি জোন এর আওতাধীন তাংখুইতাং পশ্চিম পাড়ায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুশফিকুর রহমানের নেতৃত্বে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচিতে মোট ২৩৪ জন দরিদ্র ও অসহায় মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

 

 

 

 

চিকিৎসা সেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত দুর্গম এলাকার মানুষ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে আশার আলো হিসেবে দেখছেন। সেবাপ্রাপ্ত সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এইসব পাহাড়ি অঞ্চলে যখন কেউ আসে না, তখন সেনাবাহিনীই আমাদের পাশে থাকে।

 

 

 

 

এ প্রসঙ্গে বিলাইছড়ি জোনের পক্ষ থেকে জানানো হয়, বিলাইছড়ি জোন শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিতকরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের কল্যাণে সবসময় পাশে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগ শুধু চিকিৎসা সেবাই নয়, বরং জনগণের মাঝে আস্থা, বিশ্বাস ও মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে ৭০ জন গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,,,

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের উদ্যোগে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।...

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ রাঙ্গামাটি পিসিসিপি শাখার

ডেস্ক রিপোর্টঃ ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে (২৯ অক্টোবর) বুধবার সকালে শহরের...

খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ (প্রসিত খীসা/মূল) এর নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রসঙ্গে

ডেস্ক রিপোর্টঃ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিন (০৩)...

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ডেস্ক রিপোর্টঃ পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা...