বান্দরবানের রুমায় নাবালিকা শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে ছাত্র পরিষদ’র মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ!

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

বান্দরবানের রুমার পাইন্দু হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ৫ যুবকের দলবদ্ধ গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ৫০ হাজার টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেওয়ার সাথে জড়িত হেডম্যানের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৩টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

 

মোহাম্মদ নাছির উদ্দিন, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,

 

মাও আবুল কালাম আজাদ, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা,

 

মোঃ এরশাদ চৌধুরী, সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান পৌরসভা,

 

রিয়াজুল হাসান, সাধারণ সম্পাদক, পিসিসিপি, ঢাকা মহানগর।

 

 

সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলার সভাপতি আসিফ ইকবাল।

এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ।

 

বক্তারা বলেন, পাহাড়ে অব্যাহতভাবে নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনা ঘটছে, অথচ অনেক সময় তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তারা অবিলম্বে অভিযুক্ত ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে অর্থের বিনিময়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হেডম্যানের বিরুদ্ধেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন পিসিসিপি জেলা সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, দপ্তর ও প্রচার সম্পাদক মিছবাহ উদ্দীন, রেইছা ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, সুয়ালক ইউনিয়ন সভাপতি মোঃ সুমন, সরকারি কলেজ আহবায়ক মোঃ রফিক, সরকারি মহিলা কলেজ সভানেত্রী রুমী সেনসহ প্রমুখ।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে ৭০ জন গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,,,

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের উদ্যোগে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।...

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ রাঙ্গামাটি পিসিসিপি শাখার

ডেস্ক রিপোর্টঃ ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে (২৯ অক্টোবর) বুধবার সকালে শহরের...

খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ (প্রসিত খীসা/মূল) এর নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রসঙ্গে

ডেস্ক রিপোর্টঃ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিন (০৩)...

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ডেস্ক রিপোর্টঃ পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা...