সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় মাইনি বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে

- Advertisement -

।। গোলামুর রহমান।।

রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর দ্রুত ও সাহসী পদক্ষেপে একটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে লঞ্চঘাট সংলগ্ন হোটেল নিসার রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে সেনাবাহিনীর লংগদু জোনের (তেজস্বী বীর) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় ভারপ্রাপ্ত টু-আইসি মেজর রিফাত উদ্দিন লিয়নের নেতৃত্বে অফিসার, এফএস জেসিওসহ প্রায় ৫০ জন সেনাসদস্যের একটি উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

অল্প সময়ের মধ্যে লংগদু ফায়ার সার্ভিসের একটি ইউনিট, আনসার ব্যাটালিয়নের একটি উদ্ধার দল এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরাও সেনাবাহিনীর সঙ্গে যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টার পর বিকাল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে চায়ের দোকান, হোস্টেল, মুদি দোকান, দুই তলা গুদামঘর, ভাঙারির দোকান এবং একটি বসতবাড়িসহ প্রায় ১২ থেকে ১৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ প্রসঙ্গে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ বলেন, “লংগদু জোন সর্বদা জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগকালীন মুহূর্তে জনগণের নিরাপত্তা ও কল্যাণে কাজ করে যাবে।”

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সেনাবাহিনীর দ্রুত সাড়া এবং অক্লান্ত পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, সেনাসদস্যরা আগুন নেভানোর কাজে যে সাহস ও নিষ্ঠা দেখিয়েছেন তা সত্যিই অনুকরণীয়। অনেকেই বলেন, সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে না এগিয়ে এলে ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারত।

এই অগ্নিকাণ্ড আবারও প্রমাণ করেছে যে, দেশের সংকটময় সময়ে সেনাবাহিনী কেবল নিরাপত্তা নয়, মানুষের কল্যাণ ও জীবিকার সুরক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করে থাকে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...