খালিদের সঙ্গে সেলফি তুলে নোবেলের মিথ্যাচার

- Advertisement -


গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে চাইম ব্যান্ডের জনপ্রিয় গায়ক খালিদের সঙ্গে একটি সেলফি তুলে স্ট্যান্ডবাজি করছেন সারেগামায় জনপ্রিয়তা পাওয়া মাঈনুল আহসান নোবেল। সেলফিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন ‘নিউ ইয়র্কের শো দেখতে এসেছিলেন প্রিয় খালিদ ভাই’। কিন্তু নোবেলের এমন মিথ্যাচারের প্রতিবাদ করেছেন খালিদের স্ত্রী শামীমা জামান।
নোবেলের ফেসবুক পোস্টের এমন ‘স্ট্যান্টবাজি’র প্রতিবাদ করে নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, ‘বোস্টন-এর শো এর পেমেন্ট নিতে ওখানে যেতে হয়েছিল বাছা, তুমি এগিয়ে এসে ছবি তুলে এসব মিছে কথা লিখেছো কেন হে? তোমার মতো বেয়াদব এর গান শুনতে গেলে আমি তাকে বাসায় ঢুকতে দেবনা। নিজেকে কীভাবো? গত দশ বছরে নতুন অন্তত ১৮টি গানে কণ্ঠ দিয়েছে। প্রিন্স মাহমুদ এর ‘ঘুমাও ‘এর পরে। ওসব তোমার জানা লাগবেনা তুমি তেনা পেচিয়ে ঘুমাও বাবু।’

গেল কয়েকদিন আগে নিজের দুটি গানের কথা পোস্ট করেন নোবেল নিজের ফেসবুক দেশের লিজেন্ড শিল্পীদের অপমান করে একটি স্ট্যাটাস দেন। যেখানে শিল্পীদের অপমান করে বলেছেন, গত দশ বছর দেশে কোনো মৌলিক গানই তৈরি হয়নি। তাদের শেখাতেও চান কি করে মৌলিক গান শেখাতে হয়।

নোবেলের কথা স্ববিরোধী তার প্রমাণও শামীমা জামানের পোস্টেও পাওয়া যায়। যেই নোবেল বিগত ১০ বছরের এদেশের সঙ্গীতভূবনকে অস্বীকার করছেন সেই ১০ বছরেই খালিদের জনপ্রিয় গান ‘ঘুমাও তুমি’ প্রকাশ পায় এবং ব্যাপক জনপ্রিয়তা পায়।

আরো পড়ুন: আবারো লিজেন্ড শিল্পীদের অপমান করলো গায়ক নোবেল

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...