রাজবাড়ীতে এক হাজার পরিবার পেলো ঈদ উপহার

- Advertisement -


রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি ও তার ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুলের নির্দেশনায় মাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে করোনায় বেকার হয়ে পড়া কর্মক্ষম মানুষের মাঝে ত্রাণ ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার মাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ হোসেন মেম্বারের বাসভবন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল।
উদ্বোধনকালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মাজবাড়ী ইউনিয়নের দুইশত পরিবারের মধ্যে এ ত্রাণ ও ঈদসামগ্রী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে আজই ইউনিয়নের এক হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হবে বলে জানা গেছে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, কালুখালী উপজেলা চেয়ারম্যান মো. আলীউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. খায়রুল ইসলাম খায়ের, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মিজানুর রহমান মজনু, মাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. ইউসুফ হোসেন, কালুখালী উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. মনিরুজ্জামান চৌধুরী মবি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম, কালুখালী উপজেলা যুবলীগের সদস্য জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহেল মোল্লা, মো. রাসেল হোসেন, মাঝবাড়ি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...