আবারো লিজেন্ড শিল্পীদের অপমান করলো গায়ক নোবেল

- Advertisement -


ভারতীয় একটি বাংলা চ্যানেলের সারেগামাপা রিয়েলিটি শো’তে অংশ নিয়ে বেশ আলোচনায় আসেন সঙ্গীতশিল্পী মঈনুল আহসান নোবেল। সেসময় তার কন্ঠের জাদুতে প্রশংসা পেয়েছিলেন। কিন্তু তার উগ্র মন্তব্য ও আহমিকার কারণে সমালোচিত হয়ে বহুদিন আলোচনার বাহিরে ছিলেন।

মঙ্গলবার (১৯ মে) হুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিজেন্ড শিল্পীদের অপমান করে স্ট্যাটাস পোস্ট করে নেতিবাচকভাবে আলোচনায় আসলেন দুটি মৌলিক গান গাওয়া এই শিল্পী।

নিজের ফেসবুক পেজে লিজেন্ড শিল্পীদের হেয় করে স্ট্যাটাস দেন। সেই সাথে দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়ে তিনি লেখেন, ‌‌’বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।’

তার এমন বক্তব্য থেকে বোঝা যায় তিনি দেশের কিংবদন্তিদের অপমান করেই কথা বলছেন। তাদের ২০২০ সালে কীভাবে মিউজিক করতে হয় সেটাই শেখাবেন তিনি।

নিজেকে সময়ের সেরা দাবি করে কাভার করা এই গায়ক আরো লেখেন, ‘দু-বছর আগে জন্ম নিয়েছি আপনাদের ভালবাসা নিয়ে। দু-বছরে ফ্লপ/হিট গানের সংখ্যা দুই। তোমার মনের ভেতর – অনুপম রায় (National Award winner), আগুনপাখি – শান্তনু মৈত্র (National Award winner)’

নোবেল সবশেষে লেখেন, তোমাদের লেজেন্ড গত দশ বছর ধরে কয়টা ফ্লপ অথবা হিট রিলিজ করেছে কমেন্টস্ সেকশানে জানাও। থুক্কু বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।

আরো পড়ুন: খালিদের সঙ্গে সেলফি তুলে নোবেলের মিথ্যাচার

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...