পুলিশের সাঁজোয়া যানে আগুন দেওয়া হেফাজতকর্মী গ্রেপ্তার

- Advertisement -

ব্রাক্ষণবাড়িয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশের তাণ্ডবকালে পুলিশের সাঁজোয়া যানে অগ্নিসংযোগ ও বিশ্বরোড এলাকায় নাশকতায় অংশ নেওয়া এক কর্মীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা। আজ শনিবার বিকেলে গাজীপুর সদর থানাধীন শিমুলতলী কলেজগেট ভূইয়াপাড়া জামে মসজিদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম জাকারিয়া আহমেদ প্রীতম (২৭)। তিনি ব্রাক্ষণবাড়িয়ার নোয়াগা সরাইল এলাকার বাসিন্দা।

এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন উয়িং) মো. সাখাওয়াত হোসেন জানান, গত ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবকালে অভিযুক্ত জাকারিয়া পেট্রোলভর্তি গ্যালন নিয়ে পুলিশের এপিসির উপরে ওঠেন। পরে পেট্রোল ঢেলে সাঁজোয়া যানটি পুড়িয়ে দেন। এন্টি টেররিজম ইউনিট হেফাজতের নাশকতার ফুটেজ থেকে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে শনাক্ত করে। ওই অগ্নিসংযোগ তথা নাশকতার সময় প্রীতম গুলিবিদ্ধ হন। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করেন। সেখান থেকে পালিয়ে ঢাকার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসা নেন। পরে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ানোর এক পর্যায়ে গাজীপুরে একটি বাসা ভাড়া নিয়ে মা ও ছোটভাইসহ আত্মগোপন করেন জাকারিয়া। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার বিকেলে জাকারিয়াকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় সরাইল থানায় ৩১ মার্চ করা মামলার আসামি প্রীতম। তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...