এবি ব্যাংক ও এস.এ. গ্রুপ এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

- Advertisement -


সম্প্রতি এবি ব্যাংক লিমিটেড ও এস.এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকের ভিত্তিতে এস.এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের দেশব্যাপী কালেকশন এবি ব্যাংকের সকল শাখা ও এজেন্ট আউটলেটের মাধ্যমে সংগ্রহীত হবে। এছাড়াও, এস. এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ২৫০০ কর্মকর্তা ও কর্মচারীদের বেতন এখন থেকে এবি ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে এবং এস. এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সকলেই এবি ব্যাংকের ক্রেডিট কার্ড সুবিধা উপভোগ করতে পারবেন।

এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জনাব তারিক আফজাল এবং এস. এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান জনাব মোঃ শাহাবুদ্দিন আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ প্রসঙ্গে উল্লেখ্য যে, বিগত প্রায় ৩৩ বছর ধরে এস. এ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দু’টি জনপ্রিয় ব্র্যান্ড গোয়ালিনী ও মুসকান নামক ৮টি মাষ্টার প্রোডাক্ট নিয়ে দেশের শিল্পখাতের বিভিন্ন সেক্টরে, যেমনঃ ভোজ্যতেল রিফাইনারি (ঢাকা ও চট্রগ্রাম), কন্ডেন্সড মিল্ক, দুগ্ধজাত পণ্য, চা পাতা, আটা, ময়দা, সুজি, লবণ, পানি, কাগজ শিল্প ও কাগজজাত পণ্য ইত্যাদি সহ সর্বমোট ১৭টি শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের ভোগ্যপণ্য ও শিল্পে অসামান্য অবদান রেখে চলেছে এবং দেশের প্রথম বেসরকারী ব্যাংক হিসেবে এবি ব্যাংক চার দশক ধরে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে চলেছে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...