বান্দরবানে সেনা জোনের উদ্যোগে সাংগ্রাইংপুয়ে উপলক্ষে আর্থিক অনুদান প্রদান

- Advertisement -

বান্দরবান প্রতিনিধিঃ

 

বান্দরবান সেনা জোনের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব সাংগ্রাইংপুয়ে উপলক্ষে গরীব ও দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

 

শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের সম্মানিত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি।

এছাড়াও উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, পিএসসি, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীগণ।

 

প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার বলেন,

“পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী জনসেবা ও মানবিক সহায়তায় সবসময় আন্তরিকভাবে নিয়োজিত। সাংগ্রাইং উৎসব একটি ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক উৎসব, যেখানে আমরা চাই সবাই আনন্দে অংশগ্রহণ করুক। এই উদ্যোগ তারই একটি অংশ, এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

এ বছর সর্বমোট ৩২ জন ব্যক্তি, পাড়াবাসী এবং সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ৬টি পাড়াবাসী, ৬টি সংগঠন এবং ২০ জন ব্যক্তিকে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে।

 

অনুষ্ঠান শেষে আগত সুবিধাভোগীদের মাঝে অনুদান হস্তান্তর করা হয় এবং সবাই উৎসবের আনন্দ ভাগ করে নেয়।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...