বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ উপহারসামগ্রী বিতরণ

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

 

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বান্দরবান সেনা জোনের সভাকক্ষে জেলা সদরের বিভিন্ন ওয়ার্ডের গরিব ও অসহায় পরিবারের সদস্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান এই ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন।

 

সেনা জোন এর লেফটেন্যান্ট মোস্তাহিদুর রহমান মৃধার সঞ্চালনায় এসময় ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মিঞা মোহাম্মদ মেহেদী হাসান।

 

এসময় প্রধান অতিথি বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে, কিন্তু সমাজের কিছু মানুষ অভাব-অনটনের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হয়। আমরা আমাদের এই সামান্য সহায়তার মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানোর সামান্য প্রচেষ্টা চালাচ্ছি। এসময় ভবিষ্যতেও গরিব ও অসহায় মানুষের জন্য বিভিন্ন সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান।

 

এসময় অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১৩২জন গরিব ও অসহায় মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...