ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের খেলা সম্পন্ন

- Advertisement -

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। পাঁচ পয়েন্ট করে নিয়ে ৬ জন খেলোয়াড় দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা হলেনঃ বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মোঃ আবু হানিফ, বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী ও ঢাকা চেস ক্লাবের আফজাল হোসেন সাচ্চু। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, মোঃ আনিচুজ্জামান জুয়েল, ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান, অভিক সরকার, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, গোলাম মোস্তফা ভূঁইয়া, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ও নীলয় দেবনাথ। আজ (রোববার) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে ও জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন কামাল অডিটোরিয়াম লাউঞ্জে ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ রাউন্ডের খেলায়ঃ গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান স্বর্নাভো চৌধুরীরকে, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনকে, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান জাবেদ আল আজাদকে, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ফিরোজ আহমেদকে, মোঃ আবু হানিফ মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহেেমদ ওয়ালিজাকে, অভিক সরকার ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় শেখ রাশেদুল হাসানকে, গোলাম মোস্তফা ভূঁইয়া ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেনকে,ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ওয়াদিফা আহমেদকে, নীলয় দেবনাথ ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিনকে পরাজিত করেন। ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগের সাথে, মোঃ আনিচুজ্জামান জুয়েল ক্যান্ডিডেট মাস্টার সাদননা হাসান দিহানের সাথে এবং মোঃ আজমাইন পারভেজ সায়োর দেলোয়ার হোসেনে সাথে ড্র করেন। আফজাল হোসেন সাচ্চু মোহাম্মদ আমিনুল ইসলামের বিরুদ্ধে ওয়াক ওভার লাভ করেন। সপ্তম রাউন্ডের খেলা আগামীকাল (সোমবার) বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থান সমূহে শুরু হবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে ৭০ জন গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,,,

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের উদ্যোগে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।...

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ রাঙ্গামাটি পিসিসিপি শাখার

ডেস্ক রিপোর্টঃ ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে (২৯ অক্টোবর) বুধবার সকালে শহরের...

খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ (প্রসিত খীসা/মূল) এর নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রসঙ্গে

ডেস্ক রিপোর্টঃ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিন (০৩)...

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ডেস্ক রিপোর্টঃ পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা...