এবার রংপুরে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা

- Advertisement -

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এবার রংপুরের শ্রম আদালতে মামলা হয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের সিনিয়র খামার ব্যবস্থাপক (অবসরপ্রাপ্ত) মো. ফারুকুল ইসলাম বাদী হয়ে ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেন।

বাদীপক্ষের আইনজীবী শামিম আল মামুন জানান, ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে মজুরি, গ্রাচ্যুইটি ও অর্জিত ছুটির অর্থ বাবদ বাদীর ৯ লাখ ৭৫ হাজার ১২৫ টাকা পাওনা রয়েছে। এই অর্থ প্রদান না করা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, মামলার বাদীকে তার পাওনা টাকা না প্রদান করে বরং বিভিন্ন সময় তাকে চাপ প্রয়োগ করে অবসর নিতে বাধ্য করেন ড. ইউনূস এবং গ্রামীণ কৃষি ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

মামলার বাদী ফারুকুল ইসলাম পাওনা টাকাসহ ক্ষতিপূরণ দাবি করেছেন।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন  

ডেস্ক রিপোর্টঃ অপারেশন উত্তরণের আওতায় সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য করার উদ্দেশ্যে রাঙামাটি...

বান্দরবানে সেনাবাহিনীর হাতে ১৪ লাখ টাকাসহ জেএসএস সহযোগী আটক।

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের সন্দেহভাজন এক সহযোগীকে নগদ ১৪ লাখ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।...

বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য নিহত, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ্ধ উদ্ধার

ডেস্ক রিপোর্টঃ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ আনুমানিক বিকাল ১৬০০ ঘটিকায় বান্দরবানের রুমা উপজেলার...

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...