ইউপিডিএফ ও সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধে ইউপিডিএফ সশস্ত্র সদস্য নিহত।

- Advertisement -

লংগদু প্রতিনিধিঃ

 

নিহত ইউপিডিএফ সন্ত্রাসী পার্বত্য চুক্তি বিরোধী সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সশস্ত্র সদস্য।

 

 

বৃহস্পতিবার, ২ জানুয়ারি রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার কাট্রোলী এলাকায় ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহলদল ইউপিডিএফ প্রসীত এর একটি আস্তানায় অভিযান পরিচালনা করেন। এসময় দুই পক্ষের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে এক ইউপিডিএফ সশস্ত্র সদস্য নিহত হয়। ঘটনাস্থলে সেনাবাহিনী তল্লাশি পরিচালনা করে লাশ, মোবাইল ফোন, অস্ত্র ও গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন।

 

নিহতের নাম এসিং মারমা, সে রাঙামাটি কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকার বাসিন্দা। ইউপিডিএফ সশস্ত্র বিভাগের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। এসিং কাট্রোলী, বন্দুকভাঙা এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানা গেছে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...