আম্পানের তান্ডবে প্রাথমিক ক্ষতি ১১শ কোটি টাকা

- Advertisement -


ঘূর্ণিঝড় আম্পানের কারণে প্রাথমিক ক্ষতির পরিমাণ ১১০০ কোটি টাকা বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও কৃষি মন্ত্রণালয় সরকারকে ক্ষয়ক্ষতির এ হিসাব দিয়েছে। তবে তারা ক্ষতির তেমন কোনো বিবরণ দেয়নি বলেও জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় সচিবালয়ে ঘূর্ণিঝড় আম্পান পরবর্তী সার্বিক বিষয়ে অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছি। পুরো হিসাব পেতে কিছু দিন সময় লাগবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, গত বুধবার অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার পর সন্ধ্যা থেকে বাংলাদেশের উপকূলেও আঘাত হানে। ঘূর্ণিঝড় রূপে থেকেই সারা রাত দেশের দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তান্ডব চালিয়েছে আম্পান। সারা রাত তান্ডবের পর গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার পর শক্তি ক্ষয় হলে এটি নিম্নচাপে পরিণত হয়। খবর বাংলা ট্রিবিউনের

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...