খাগড়াছড়ির দুর্গম জনপদে মাটিরাঙ্গা সেনা জোনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং শীতবস্ত্র বিতরণ

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

 

আজ, সোমবার (২৭ জানুয়ারি ২০২৫) মাটিরাঙ্গা সেনা জোনের তত্ত্বাবধানে অসহায় ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

মাটিরাঙ্গা জোনের আওতাধীন নাইক্যাপাড়া আর্মি ক্যাম্পের অধীনস্থ কুকিছড়া এলাকায় চিকিৎসা বঞ্চিত ৪৫০ জন পাহাড়ি বাঙালির মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

এ বিষয়ে মাটিরাঙ্গা জোন কমান্ডার বলেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙালিদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। এই সম্পর্ক বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যহত থাকবে বলে জানান তিনি।

 

মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভোগিরা মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাবাহিনীর সাফল‌্য কামনা করেন।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...