বিলাইছড়ি জোনের উদ্যোগে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান

- Advertisement -

ডেস্ক রিপোর্টঃ

রাঙামাটি জেলার বিলাইছড়ি সেনা জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় ১৭ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন বই কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান, বিলাইছড়ি যুব সংগঠনকে খেলাধুলার সামগ্রী প্রদান, বহলতলী মসজিদে আর্থিক সহায়তা প্রদান এবং এক অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে হাঁস, হাঁসের শেড, খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেছে।

আজ, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি), বিলাইছড়ি সেনা জোনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়। সেনা জোন এর এ্যাডজুটেন্ট ও সেনা জোনের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত থেকে আর্থিক সহায়তা ও মানবিক সহায়তা প্রদান করে।

এই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ দেখে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান।

এসময় বিলাইছড়ি সেনা জোন এর এ্যাডজুটেন্ট বলেন, “দূর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, তারা যেন স্বাবলম্বী হতে পারে এবং দারিদ্র্যের কষ্ট থেকে মুক্তি পায়। ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপকারভোগী পরিবার গুলো। তারা বলেন, সেনাবাহিনীর এই উদ্যোগ তাদের জীবনে নতুন আশার আলো দেখিয়েছে। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতে আরও পরিবারকে এভাবে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...