প্রধানমন্ত্রীর সহায়তা তহবিলে চিটাগাং চেম্বারের ১ কোটি টাকা অনুদান

- Advertisement -

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির’র সভাপতি মাহবুবুল আলম চেম্বারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স এবং করোনা সহায়তা তহবিলে এক কোটি টাকা অনুদান দিয়েছেন। ১০ জুন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্তে যুক্ত হয়ে বর্ণিত তহবিলে বিভিন্ন সরকারি-বেসরকারি ও ব্যক্তি কর্তৃক প্রদেয় অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে তিনি অংশ গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস’র হাতে এক কোটি টাকার চেক তুলে দেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। এ প্রসংগে উল্লেখ্য, দেশের অন্যতম প্রাচীন বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূর্বেও প্রধানমন্ত্রী কর্তৃক গঠিত করোনাজনিত ওয়েল ফেয়ার ফান্ডে এক কোটি টাকা প্রদান করেন। এছাড়া করোনা মহামারীর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে চট্টগ্রাম মেডিকেল ও পুলিশ লাইনসহ নগরীর বিভিন্ন স্থানে বিনামূল্যে করোনা স্যাম্পল কালেকশন বুথ স্থাপন, সাধারণ ছুটি চলাকালীন সময়ে গাড়ীতে করে নগরজুড়ে স্বল্প আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করেছে চিটাগাং চেম্বার।

প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...