অভয়মিত্র ঘাটে মেডিটেশন প্রোগ্রাম

- Advertisement -


মেডিটেশন এখন আধুনিক মানুষের দৈনন্দিন জীবনের অংশ, করোনাকালে চিকিৎসাবিজ্ঞানীদের পরামর্শ ছিল আমরা যেন ইয়োগা এবং মেডিটেশন করি। মেডিটেশনই ইমিউন সিস্টেমকে উজ্জীবিত করে যেকোন ব্যাকটেরিয়া ভাইরাসের বিরুদ্ধে জয়ী করে। মেডিটেশনকে সর্বস্তরের মানুষের কাছে পৌছে দিতে কোয়ান্টাম ফাউন্ডেশন কোতোয়ালী সেলের উদ্যোগে গতকাল ১১ জুন শুক্রবার বিকাল ৫ টা থেকে ৬টা পর্যন্ত অভয়মিত্র ঘাটে অনুষ্টিত হয় বিশেষ মেডিটেশন প্রোগ্রাম। শিথিলায়নের গভীর আত্মনিমগ্নতায় আচ্ছন্ন হয় শতাধিক মানুষ। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, জওহর লাল হাজারী, কাউন্সিলর, ৩২ নং ওয়ার্ড, আন্দরকিল্লা, সাবেক কমিশনার সাইফুল ইসলাম এবং অর্গানিয়ার কোয়ান্টাম ফাউন্ডেশন নুরুল হক। দিলরুবা খানমের সঞ্চালনায় সমাপনী বক্তব্য দেন কোয়ান্টাম ফাউন্ডেশন কোতোয়ালি সেলের আহ্বায়ক নাহরিন সাদিয়া মুনমুন।


বক্তারা তাদের বক্তব্যে করোনাকালে কোয়ান্টামের সেবামূলক কাজের উল্লেখ করে বলেন “কোয়ান্টাম সবসময় মানুষের সার্বিক কল্যান নিয়ে ভাবে। মেডিটেশন একজন মানুষকে রাগ কমাতে সহায়তা করে, শিক্ষার্থীদের মনোযোগ বাড়ায় এছাড়া মানুষকে ক্সনতিক আচরণে উদ্বুদ্ধ করে। এ ধরণের সচেতনতা প্রোগ্রাম আরো অনেককে মেডিটেশনের ব্যাপারে আগ্রহী করবে”। উপস্থিত দর্শনার্থীরা আগ্রহভরে মেডিটেশন সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি বুলেটিন ও অন্যান্য প্রকাশনা সংগ্রহ করেন।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...