ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত

- Advertisement -


ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলায় এ পর্যন্ত ১২ জন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন। এরা হলেনঃ গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার সুব্রত বিশ^াস, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, অনত চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন, ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন ও জাবেদ আল আজাদ। আজ (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে ও জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ ক্যাপ্টেন কামাল অডিটোরিয়াম লাউঞ্জে তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। তৃতীয় রাউন্ডের খেলায়ঃ গ্র্যান্ড মাস্টার জিয়া ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ মোহাম্মদ আমিনুল ইসলামকে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ মোঃ আবু হানিফকে, ফিদে মাস্টার সুব্রত ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহানকে, ফিদে মাস্টার মাহফুজ আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলাতানা শিরিনকে, অনত অভিক সরকারকে, ফিদে মাস্টার পরাগ ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওনকে, জাবেদ ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন ফিরোজ আহমেদকে, ক্যান্ডিডেট মাস্টার নীড় আফজাল হোসেন সাচ্চুকে, ক্যান্ডিডেট মাস্টার শরীফ মোঃ হাসানকে, ও ক্যানিএডট মাস্টার জামাল মারযুক চৌধুরীকে পরাজিত করেন। ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী স্বর্নাভো চৌধুরীর সাথে খেলছে এ খেলায় বিজয়ীও পয়েন্ট তালিকার শীর্ষে চলে আসবেন। চতুর্থ রাউন্ডের খেলা আগামীকাল (শুক্রবার) বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থান সমূহে শুরু হবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...