বকেয়া ১৩ লাখ টাকা আদায় করলো চসিকের ভ্রাম্যমান আদালত

- Advertisement -

চসিকের রাজস্ব সার্কেল ২ ও ৫ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় বকেয়া হোল্ডিং ট্যাক্স ও লাইসেন্স ফি’বাবদ ১৩ লাখ টাকা আদায় করেছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার রাজস্ব সার্কেল- ২ ও ৫ এর আওতাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদয়ের লক্ষ্যে রাজস্ব সার্কেল- ২ এর আওতাধীন পূর্ব বাকলিয়া ও শুলকবহর এলাকায় হোল্ডিং ট্যাক্স বাবদ ৭ লাখ ০১ হাজার ৭ শত ৭২ টাকা ও ট্রেড লাইসেন্স বাবদ ৬৫ হাজার ৬০ টাকা, রাজস্ব সার্কেল- ৫ এর আওতাধীন বাগমনিরাম ও লালখান বাজার এলাকায় হোল্ডিং ট্যাক্স বাবদ ৫ লাখ টাকা ও ট্রেড লাইসেন্স বাবদ ৫২ হাজার ৬শত টাকাসহ সর্বমোট হোল্ডিং ট্যাক্স বাবদ ১২ লাখ ১ হাজার ৭ শত ২৫ টাকা ও ট্রেড লাইসেন্স ফি বাবদ ১ লাখ ১৭ হাজার ৬ শত ৬০ টাকা আদায় করা হয়। অভিযানে ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করায় পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। সিটি কর্পোরেশনের বকেয়া হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়কল্পে এ অভিযান অব্যাহত থাকবে।
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেসাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে পৃথক পৃথক ভাবে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...