পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ২ নং ইউনিট ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

- Advertisement -


নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ২ নং ইউনিট ছাত্রলীগের উদ্যোগে গতকাল ১৯ জুন (শনিবার) চন্দনপুরা ডিসি রোড সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের উপ প্রচার এবং প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শহিদুল আলমের পুত্র, সমাজসেবক মোহাম্মদ মাঈনুল কামাল। কর্মসূচির উদ্বোধনকালে বক্তারা বলেন,বর্ষা মৌসুম হলো বৃক্ষরোপণের সময়। প্রধানমন্ত্রী নিজেও তাঁর দলীয় প্রত্যেক নেতা-কর্মীদের তিনটি করে গাছ লাগাতে বলেছেন। বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয়ের পাশপাশি নির্বিচারে বৃক্ষনিধনের কারণে বৈচিত্রপূর্ণ ষড়ঋতুর বাংলাদেশেও এখন বন্যা,খরা বৃদ্ধি পেয়েছে। তাই পরিবেশ বিপর্যয় রোধ ও বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে গাছ লাগানোর কোন বিকল্প নাই। পরে ফলদ,ঔষধী ও ফুলের চারা রোপণ শেষে দেশ জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন,ওয়ার্ড যুবলীগ নেতা আফজাল হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা,নাজিম দেওয়ান, মুন্না খান, ওয়ার্ড ছাত্রলীগ নেতা ফরহাদ আহমেদ মিথুন, মোহাম্মদ ইমরান, তাহসিন খান, ওয়ার্ড শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আরিফ, সাহাব উদ্দিন, মানিক রাজ প্রমুখ।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে কেএনএ এর সশস্ত্র গোষ্ঠীর আস্তানায় সেনাবাহিনীর অভিযান

বান্দরবান প্রতিনিধিঃ   গতকাল দিবাগত রাত ১টা হতে আজ বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান জেলার...

সু-কৌশলের রাজনীতি: জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রামে বাঙালি নেতৃত্ব শূন্যতায়, ভবিষ্যৎ সংসদে বাড়বে বাঙালি বিরোধী ষড়যন্ত্র।

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রাম তথা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন জেলা নিয়ে গঠিত এই পাহাড়ি জনপদ শুধু প্রাকৃতিক...

ভোট নিরাপত্তায় রাঙামাটিতে সেনাবাহিনীর উচ্চপর্যায়ের সভা

ডেস্ক রিপোর্টঃ   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা ও...

পাহাড়ে ভোটের রাজনীতি: বাঙালি অনৈক্য কি আঞ্চলিক দলের আধিপত্যের পথ প্রশস্ত করছে?

ডেস্ক রিপোর্টঃ   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র দেশে যখন রাজনৈতিক উত্তাপ, হিসাব-নিকাশ ও মেরুকরণ তুঙ্গে, তখন পার্বত্য চট্টগ্রামের...