বিজিবির অভিযানে গোল কাঠ জব্দ

- Advertisement -

মো.গোলামুর রহমান।।

বিজিবি, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধীনস্থ তেমাথা বিজিবি ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিনগর নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে চোরাচালানের উদ্দেশ্যে একত্রিত করছে।

 

উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নাহিদ হাসান, পিএসসি এর নির্দেশনায় হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে বিজিবি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কাঠগুলো রেখে উক্ত স্থান হতে দ্রুত পালিয়ে যায়। পরিচালিত অভিযানে বিজিবি কর্তৃক উক্ত স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ১০৯ সিএফটি সেগুন কাঠ আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২,১৮,০০০/- (দুই লক্ষ আঠার হাজার) টাকা।

 

বিজিবি সূত্র জানায় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর কর্তৃক চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে ১৬টি অভিযান পরিচালনা করে সর্বমোট ১,১৬২.৮ সিএফটি গামারী ও সেগুন কাঠ আটক করা হয়েছে। যার সিজার মূল্য ১৯,৬২,১০৫/- (ঊনিশ লক্ষ বাষট্টি হাজার একশত পাঁচ) টাকা।

 

এ ব্যাপারে অধিনায়ক, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জানান, এভাবে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ কাঠ আটক করা হয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...