মোদির বৈঠকে স্বামীকে নিয়ে ঢুকতে না দেওয়ায় তর্কে জড়ালেন নুসরাত

- Advertisement -


কলকাতার নাম্বার ওয়ান নায়িকা নুসরাত জাহান লোকসভা নির্বাচনে প্রথমবার প্রার্থী হিসেবে বসিরহাট কেন্দ্র থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হন। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার লোকসভা কেন্দ্রে এলেও সাক্ষাৎ পেলেন না নায়িকা ও সাংসদ নুসরাত।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর শুক্রবার দুপুরে হেলিকপ্টারে দীর্ঘ একঘণ্টার সফরে আম্পান বিধ্বস্ত পশ্চিমবঙ্গ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় হেলিকপ্টারে তার সফর সঙ্গী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড়ও। ক্ষতিগ্রস্ত দুই ২৪ পরগনা, তা নিজের চোখেই দেখেন মোদি।
এরপর বসিরহাট কলেজ লাগোয়া পিছনের মাঠে তৈরি অস্থায়ী একটি হেলিপ্যাড তৈরি হয়েছিল। সেখানেই নামেন তারা। এরপর বসিরহাট কলেজেই বৈঠকে বসেন তারা। সেই সময় স্বামী নিখিলকে নিয়ে কলেজে যান সাংসদ নুসরাতও। কলেজে ঢোকার মুখে নুসরাতকে প্রথমে বাধা দেওয়া হয়। তবে তিনি নিজের সাংসদ পরিচয় দেওয়ার পর প্রবেশের অনুমতি পান। তার সঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করেন নিখিলও। কিন্তু নুসরাতের স্বামী ও দুই আপ্তসহায়ককে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।
নুসরাতকে এসপিজির পক্ষ থেকে জানানো হয়, ভেতরে প্রশাসনিক বৈঠক হচ্ছে। কোনও রাজনৈতিক দলের বৈঠক নয়। তাই সাংসদ অন্য কাউকে সঙ্গে নিয়ে যেতে পারবেন না।
এ কথা শুনে বেশ চটে যান নুসরাত। তিনি সেখানেই বাকবিতণ্ডা শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত নিখিলকে ভেতরে যাওয়ার অনুমতি না দেওয়ার ফিরে যান নুসরাতও।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে ৭০ জন গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,,,

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের উদ্যোগে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।...

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ রাঙ্গামাটি পিসিসিপি শাখার

ডেস্ক রিপোর্টঃ ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে (২৯ অক্টোবর) বুধবার সকালে শহরের...

খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ (প্রসিত খীসা/মূল) এর নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রসঙ্গে

ডেস্ক রিপোর্টঃ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিন (০৩)...

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ডেস্ক রিপোর্টঃ পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা...