দীপিকার স্বপ্নের নায়ক

- Advertisement -


বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন নায়িকা দীপিকা পাড়ুকোন। যেকোনো সিনেমায় দীপিকার উপস্থিতি বাড়তি আগ্রহ তৈরি করে দর্শক মনে। এই নায়িকার একটা সময় রণবীর কাপুরের সঙ্গে প্রেম ছিল। কিন্তু রণবীরকে তিনিই ছেড়ে এসেছিলেন।
শোনা যায় রণবীরের একাধিক নারী আসক্তি এই সম্পর্ক ভাঙার পেছনে অন্যতম কারণ ছিল। অন্যদিকে রববীর সিং এই নায়িকার সঙ্গে প্রেম করার জন্য পিছু লেগে ছিলেন। শেষ পর্যন্ত রণবীর সিংকে বিয়ে করে সুখেই সংসার করছেন তিনি।
এদিকে লাখো তরুণের স্বপ্নকন্যা দীপিকারও একজন স্বপ্নের নায়ক ছিল কে তিনি জানেন? যার ছবিতে রাতে ঘুমাতে যাওয়ার আগে চুমু দিতেন দীপিকা ও তার বোন আনিশা পাড়ুকোন। বলিউডের এই শীর্ষ অভিনেত্রীর সেই প্রিয় নায়ক আর কেউ নন ‘টাইটানিক’ ছবি খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।
অভিনেত্রী বলেছেন, ছোট বোনের সঙ্গে রুম শেয়ার করতাম আমি। একসঙ্গে সোফায় বসে দীর্ঘ সময় খেলা করতাম। আমাদের রুমে লিওনার্দো ডিক্যাপ্রিওর অনেকগুলো পোস্টার ছিল। রাতে ঘুমাতে যাওবার আগেই সেই পোস্টারে গুডবাই কিস দিয়ে ঘুমাতে যেতাম।
লকডাউনে মুম্বাইতে স্বামীর সঙ্গে ঘরবন্দি সময় কাটাচ্ছেন দীপিকা। বর্তমানে শরীর চর্চা, রান্না, সিনেমা দেখে তার সময় কাটছে।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

বিলাইছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: পাঁচোড়ি পাড়ায় শীতবস্ত্র বিতরণ 

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কষ্ট লাঘবে নিরলসভাবে...

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সুস্থ ধারার বিকাশে বিলাইছড়ি জোনের উদ্যোগ: ‘সেমাল কার্বারী মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর জমকালো উদ্বোধন

ডেস্ক রিপোর্টঃ   পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে এবং দুর্গম পাহাড়ের তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে...

রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন।

ডেস্ক রিপোর্টঃ   গত ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. হতে সেনাবাহিনী কর্তৃক সশস্ত্র দলের আধিপত্য নির্মূলে এবং দুর্গম এলাকার জনসাধারণকে সাহায্য...

পাহাড়ে অশান্তি, চাকমা রাণী ইয়েনের ভূমিকা নিয়ে যত অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ   দেশের গুরুত্বপূর্ণ এলাকা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর নৈরাজ্যের পেছনে চাকমা রাণী ইয়েন ইয়েনের ইন্ধন রয়েছে বলে অভিযোগ...