চাঁদপুরে সেনাবাহিনীর বিনা মূল্যে ঈদ সামগ্রী বিতরণ

- Advertisement -


করোনাভাইরাসের প্রভাবে চাঁদপুরে কর্মহীন নিম্ন-আয়ের মানুষের মাঝে ঈদ বাজার প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী ৩৩ পদাতিক ব্রিগেড। করোনাকালে সেনাবাহিনী গণসচেতনতার সঙ্গে সঙ্গে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ প্রদান, নগদ অর্থ প্রদান, বিভিন্ন সময়ে খাদ্য সামগ্রী প্রদান করে আসছে।

তারই ধারাবাহিকতায় কুমিল্লা ক্যান্টনমেন্টের ৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে চাঁদপুরের অসহায়দের বিনামূল্যে ঈদ বাজারের মাধ্যমে খাদ্য পণ্য বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে নিম্ন-আয়ের বিভিন্ন পেশার চার শতাধিক নারী ও পুরুষের মাঝে চাল, ডাল, সেমাই, চিনি, তেল, সাবান, বাচ্চাদের নতুন জামাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য প্রদান করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা জোনের মেজর খায়রুল ইসলাম সিএইচপি বলেন,আমরা সেনা প্রধানের নির্দেশে ৩৩ ডিভিশনের পক্ষ থেকে চাঁদপুরে সাড়ে চার শতাধিক পরিবারকে আজকে চাল, আটা, ডাল, চিনি, পেঁয়াজ, সবজি, লবণ, সেমাই, মসল্লা, গুড়া দুধ, তেল সাবান ও শিশুদের ঈদের পোশাক দিচ্ছি।

এই বাজারের উদ্দেশ্য করোনা দুর্যোগে প্রতিবন্ধী, অসহায়-দুস্থ, নিম্ন-আয়ের মানুষের মুখে হাসি ফোটানো। যদিও এটিকে বাজার বলা হচ্ছে তবে এটি বাজার নয়। এখানে রাখা প্রতিটি জিনিস সম্পূর্ণ বিনামূল্যে দুঃস্থদের দেয়া হচ্ছে।

এ সময় সেনাবাহিনীর কুমিল্লা জোনের মেজর খায়রুল ইসলাম সিএইচপিসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন
আপনার নাম লিখুন

এ সম্পর্কিত পোস্ট:

রাঙামাটির বিলাইছড়ি জোনের উদ্যোগে ৭০ জন গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,,,

ডেস্ক রিপোর্টঃ পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি জোনের উদ্যোগে অসহায় ও গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।...

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ রাঙ্গামাটি পিসিসিপি শাখার

ডেস্ক রিপোর্টঃ ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবক হত্যার সুবিচারের দাবিতে (২৯ অক্টোবর) বুধবার সকালে শহরের...

খাগড়াছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ (প্রসিত খীসা/মূল) এর নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা এবং রাষ্ট্রবিরোধী কর্মকান্ড প্রসঙ্গে

ডেস্ক রিপোর্টঃ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিন (০৩)...

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

ডেস্ক রিপোর্টঃ পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা...